মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ০৭ জুন ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সংকট মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতালে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

সুস্থতার পথে গোপালগঞ্জের এমপি কেএম বাবর, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ

মুকসুদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য আনন্দ মিছিল; তারেক রহমানকে মুকসুদপুরবাসীর অভিনন্দন।

কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী: মুকসুদপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান বাপ্পী নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মীরা। এই গৌরবময় অর্জন ও শীর্ষ নেতৃত্বে তাঁর মূল্যায়নের বিষয়টি উদযাপনে রবিবার (৭ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলা সদরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলার চৌরঙ্গীস্থ বিএনপি পার্টি অফিস প্রাঙ্গণে এই বিশাল শুভেচ্ছা সমাবেশের আয়োজন করা হয়। মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ হাসান।

জাতীয়তাবাদী রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতা মাহমুদুল হাসান বাপ্পী দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি এর আগে সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

ছবি : দৈনিক নতুন আলো

সমাবেশে মাহমুদুল হাসান বাপ্পীর রাজনৈতিক দূরদর্শিতা, ত্যাগ ও রাজপথের লড়াকু নেতৃত্বের প্রশংসা করে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিটু লস্কর,পৌর বিএনপির সভাপতি টুলটু বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর।

এ সময় সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখ। এছাড়াও বাপ্পীর এই পদপ্রাপ্তিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড থেকে আসা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতৃবৃন্দ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মাহমুদুল হাসান বাপ্পীকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, তৃণমূল থেকে উঠে আসা রাজপথের লড়াকু নেতা মাহমুদুল হাসান বাপ্পীর এই পদপ্রাপ্তি মুকসুদপুর তথা সামগ্রিক গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গর্বের অর্জন। তাঁরা জোরালো আশা প্রকাশ করে বলেন, অর্পিত নতুন দায়িত্বে তিনি যুবদলকে রাজপথে আরও বেশি শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সম্মুখভাগ থেকে সফল নেতৃত্ব দেবেন।

বক্তব্য শেষে উপস্থিত সকল স্তরের নেতাকর্মীরা মাহমুদুল হাসান বাপ্পীর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য বিশেষ শুভকামনা জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

শুভেচ্ছা সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মুহুর্মুহু স্লোগানে স্লোগানে মুখর মিছিলটি মুকসুদপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে মিছিলটি পুনরায় চৌরঙ্গী বিএনপি পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী: মুকসুদপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো