ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও পিকআপের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।
আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে সাতটার দিকে মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকার সেবা গ্রীন ফিলিং স্টেশন-এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে দাসেরহাট সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে একটি দ্রুতগামী পিকআপ (ঢাকা মেট্রো-ম ১১-২৭৬৯) এবং বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১২-৬৯৯৬) মুখোমুখি সংঘাত হয়। এতে পিকআপের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা হেলপার মাসুদ রানা গুরুতর জখম হন।ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করেন। তাকে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন ধীরগতিতে চললেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে ছুটে যায়। লাশ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিষয় : মুকসুদপুর গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন