মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরি, আবেদন শেষ তারিখ ১২ অক্টোবর

গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন, মেধা ও সততার তাগিদ পুলিশ সুপারের

আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইনে

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি!

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি!

রেড ক্রসে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ! আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

প্রাণ গ্রুপে আকর্ষণীয় বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের সুযোগ

মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি: ৩ বছরের অভিজ্ঞতায় আকর্ষণীয় সুযোগ

গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত মাঠ পরীক্ষা সম্পন্ন

গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন, মেধা ও সততার তাগিদ পুলিশ সুপারের

গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন, মেধা ও সততার তাগিদ পুলিশ সুপারের
ছবি : সংগৃহীত

সেবার ব্রতে চাকরি—এই মহান স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই-নিরস্ত্র (নারী/পুরুষ) পদে নিয়োগ-২০২৬ এর শারীরিক সক্ষমতা যাচাইয়ের তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন ২০২৬ খ্রি.) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে ২য় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়ে এই ৩য় দিনের চূড়ান্ত শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন প্রার্থীদের পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিংয়ের (দড়ি বেয়ে ওঠা) মতো কঠিন ইভেন্টগুলোতে অংশ নিতে হয়।

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ-এর সরাসরি তত্ত্বাবধানে নিয়োগ বোর্ডে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে এই ৩য় দিনের কার্যক্রম পরিচালনা করেন।

শারীরিক সক্ষমতার প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মহোদয় বলেন, আপনারা কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে আজকের এই যোগ্যতা অর্জন করেছেন। ঠিক একই রকম একাগ্রতা ও সততার সাথে পরবর্তী লিখিত ও মৌখিক ধাপগুলোর জন্য নিজেদের প্রস্তুত করবেন।

ছবি : সংগৃহীত

চাকরিপ্রার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে একটি কড়া সতর্কবার্তা দিয়ে পুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়াবেন না। আপনার সততা ও মেধাই এখানে আপনার চাকরি পাওয়ার একমাত্র যোগ্যতা।

নিয়োগের এই শেষ দিনে মাঠ পর্যায়ে আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধিদ্বয় এবং গোপালগঞ্জ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

শারীরিক পরীক্ষার এই ধাপটি সম্পন্ন হওয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীরা এখন পরবর্তী লিখিত পরীক্ষার ধাপে প্রবেশ করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন, মেধা ও সততার তাগিদ পুলিশ সুপারের

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সেবার ব্রতে চাকরি—এই মহান স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই-নিরস্ত্র (নারী/পুরুষ) পদে নিয়োগ-২০২৬ এর শারীরিক সক্ষমতা যাচাইয়ের তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন ২০২৬ খ্রি.) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে ২য় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়ে এই ৩য় দিনের চূড়ান্ত শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন প্রার্থীদের পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিংয়ের (দড়ি বেয়ে ওঠা) মতো কঠিন ইভেন্টগুলোতে অংশ নিতে হয়।

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ-এর সরাসরি তত্ত্বাবধানে নিয়োগ বোর্ডে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে এই ৩য় দিনের কার্যক্রম পরিচালনা করেন।

শারীরিক সক্ষমতার প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মহোদয় বলেন, আপনারা কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে আজকের এই যোগ্যতা অর্জন করেছেন। ঠিক একই রকম একাগ্রতা ও সততার সাথে পরবর্তী লিখিত ও মৌখিক ধাপগুলোর জন্য নিজেদের প্রস্তুত করবেন।

ছবি : সংগৃহীত

চাকরিপ্রার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে একটি কড়া সতর্কবার্তা দিয়ে পুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়াবেন না। আপনার সততা ও মেধাই এখানে আপনার চাকরি পাওয়ার একমাত্র যোগ্যতা।

নিয়োগের এই শেষ দিনে মাঠ পর্যায়ে আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধিদ্বয় এবং গোপালগঞ্জ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

শারীরিক পরীক্ষার এই ধাপটি সম্পন্ন হওয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীরা এখন পরবর্তী লিখিত পরীক্ষার ধাপে প্রবেশ করবেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো