মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে— ডা. জহিরুল ইসলাম শাকিল

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ড্যাবের মহাসচিব

ছবি : সংগৃহীত

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল দিনাজপুরের ঐতিহ্যবাহী জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তিনি হাসপাতাল চত্বরে পৌঁছালে জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাকে স্বাগত জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া এবং ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে ড্যাব মহাসচিব হাসপাতালের সিসিইউ (CCU), আইসিইউ (ICU), অত্যাধুনিক অপারেশন থিয়েটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবার মান, রোগীদের প্রদত্ত সুযোগ-সুবিধা এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে সরজমিনে খোঁজখবর নেন।

হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট উত্তরবঙ্গে হৃদরোগ চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করছে। আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের প্রতি আরও আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সেবা প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মান প্রতিনিয়ত উন্নত করতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দক্ষতা, স্বচ্ছতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমেই জনগণের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের (চিকিৎসা শিক্ষা) পরিচালক ডা. এফ.এম. মোস্তফা সরকার, ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ড্যাবের মহাসচিব

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো