বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবারও শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে তাঁর বহুল প্রতীক্ষিত কিং সিনেমার মাধ্যমে। তবে এই সিনেমাটি শুধু শাহরুখ ভক্তদের জন্যই নয়, খোদ বাদশাহর জন্যও অত্যন্ত স্পেশাল। কারণ এই সিনেমার মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। বর্তমানে কিং সিনেমার শুটিং চলছে জোরকদমে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।
প্রথমবার মেয়ে সুহানা খানকে সঙ্গী করে প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন লোকেশনে শুটিং করছেন শাহরুখ খান। আগামী আগস্ট মাসেই এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে, যার পরপরই শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। মেয়ের ডেবিউ সিনেমা হওয়ায় কোনো ধরনের খামতি রাখতে চান না বাবা শাহরুখ; নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন তিনি।
শোনা যাচ্ছে, গৌরী খান প্রযোজিত ও পাঠান খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি। এটি শাহরুখের ক্যারিয়ারেও সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে। এর আগে তাঁর ব্লকবাস্টার হিট জওয়ান নির্মিত হয়েছিল ৪০০ কোটি রুপিতে এবং পাঠান সিনেমার বাজেট ছিল ৩৫০ কোটি রুপি। তবে এই ৪৫০ কোটি রুপির মধ্যে প্রচারের খরচ ও শাহরুখ খানের পারিশ্রমিক ধরা হয়নি।
শুরুতে যে মানের সিনেমা তৈরির পরিকল্পনা করা হয়েছিল, বর্তমানে তার চেয়ে অনেক বড় ক্যানভাসে কিং তৈরি করা হচ্ছে। বলিউড সংশ্লিষ্টরা বলছেন, এমন অ্যাকশন দৃশ্য নাকি হিন্দি সিনেমা ইন্ডাষ্ট্রিতে এর আগে কখনো দেখা যায়নি। এর অ্যাকশন দৃশ্যের শুটিং পরিচালনা করছেন আন্তর্জাতিক স্টান্ট দলের সদস্যরা। পাশাপাশি সিনেমার ভিজ্যুয়াল এফেক্টস বা ভিএফএক্সের (VFX) ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যার দায়িত্বে রয়েছে শাহরুখের নিজস্ব স্বনামধন্য প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
সিনেমার সংগীত পরিচালনায় থাকছেন হিট জুটি সচিন-জিগর। বাদশাহ শাহরুখ খান ও সুহানা খান ছাড়াও এই মেগা প্রজেক্টে আরও অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও টলিউডের খরাজ মুখার্জিসহ একঝাঁক তারকাকে।
উল্লেখ্য, এর আগে কিং নামে একটি সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা, যেখানে হৃতিক রোশনের অভিনয় করার কথা ছিল। পরে সেই প্রজেক্টটি আর না হওয়ায় নাদিয়াদওয়ালা এর স্বত্ব (Rights) বিক্রি করে দেন রেড চিলিজের কাছে। কিং-এর ফার্স্ট লুক ও পোস্টার মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
বিষয় : বলিউড শাহরুখ খান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন