মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

শিল্প-সংস্কৃতির বিকাশে নতুন দায়িত্বে সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য মনোনীত হলেন শিক্ষাবিদ ও গবেষক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা

ছবি : সংগৃহীত

দেশের শিল্প-সংস্কৃতির বিকাশ ও নতুন নির্মাতাদের উৎসাহিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা। তিনি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

দীর্ঘদিন ধরে সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা ও সংস্কৃতিচর্চায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা। সমাজ, রাষ্ট্র, ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তাঁর লেখালেখি এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ দীর্ঘকাল ধরে পাঠকমহলে সমাদৃত। তিনি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম-এর সহধর্মিণী।

সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মতে, বর্তমান সময়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজের বাস্তবতা, মানবিক সংকট, ইতিহাস ও মানুষের জীবনসংগ্রামকে শক্তিশালী শিল্পভাষায় তুলে ধরার অন্যতম কার্যকর মাধ্যম। নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র তৈরিতে সরকারি অনুদান কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই কমিটিতে সাবরিনা বিনতে আহমেদ শুভ্রার অন্তর্ভুক্তি সরকারি এই চলচ্চিত্র অনুদান কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সমৃদ্ধ করবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

এদিকে তাঁর এই মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানীর বিভিন্ন সাহিত্যিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক মহলে আনন্দের জোয়ার বইছে। বিশিষ্ট এই শিক্ষাবিদের নতুন সাফল্যে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী, লেখক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাঁকে শুভকামনা জানিয়ে পোস্ট ও অভিনন্দন বার্তা প্রকাশ করছেন সর্বস্তরের মানুষ।

সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের মতে, সাবরিনা বিনতে আহমেদ শুভ্রার সৃজনশীল চিন্তাশক্তি, সাংগঠনিক দক্ষতা, গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং শিল্প-সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখবে। তাঁর অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং নবীন ও মেধাবী নির্মাতারা আরও বেশি কাজের প্রেরণা লাভ করবেন বলে শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য মনোনীত হলেন শিক্ষাবিদ ও গবেষক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো