মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ঘরের কাছেই টাঙ্গুয়া-কাপ্তাইয়ের খোঁজ!

রাজধানীতে দ্বিতীয় হাউসবোট মেলা শুরু: মিলছে আকর্ষণীয় প্যাকেজ ও বিশেষ ছাড়

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনের শৈলপ্রপাত হলে হাউসবোট মেলায় দর্শনার্থীরা। ছবি : সংগৃহীত

দেশের হাওর ও নদীকেন্দ্রিক জলপর্যটনকে (Water Tourism) দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও জনপ্রিয় ও সহজলভ্য করতে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে হাউসবোট মেলা। হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী এই মেলা আজ বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শুরু হয়ে চলবে আগামী শনিবার (১১ জুলাই) পর্যন্ত।

আজ দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনের শৈলপ্রপাত হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু সেলিম মাহমুদ-উল হাসান।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রেখেই আমাদের হাওর ও নদী অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। পরিবেশ রক্ষা করে টেকসই পর্যটন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

মেলায় দেশের বিভিন্ন পর্যটন অঞ্চলের আধুনিক, বিলাসবহুল ও দৃষ্টিনন্দন সব হাউসবোটের সমাহার ঘটেছে। দর্শনার্থীরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, রাঙামাটির কাপ্তাই লেক, পদ্মা নদী, শীতলক্ষ্যা নদী এবং সুন্দরবনসহ বিভিন্ন দৃষ্টিনন্দন গন্তব্যে চলাচলকারী হাউসবোটের সুযোগ-সুবিধা ও ভ্রমণ প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন।

আয়োজক কমিটি জানায়, নদী ও হাওরভিত্তিক পর্যটনকে সাধারণ মানুষের কাছে নিরাপদ, সাশ্রয়ী ও আনন্দদায়ক করে তোলাই এই মেলার মূল উদ্দেশ্য। মেলা উপলক্ষে বুকিংয়ের ওপর বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, স্পট বুকিং সুবিধা, আকর্ষণীয় উপহার ও লাকি ড্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আরাফাত হোসেন বলেন, বাংলাদেশে জলপর্যটন খাত দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। পর্যটকদের আধুনিক, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।

সংগঠনের ট্রেজারার আশফাক জামান বলেন, হাউসবোট শুধু একটা সাধারণ ভ্রমণ নয়, এটি প্রকৃতির কাছাকাছি থেকে এক ভিন্নধর্মী ও স্মরণীয় অভিজ্ঞতা অর্জনের মাধ্যম। এই মেলা জলপর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা আশা করছেন, দেশীয় পর্যটন শিল্পের টেকসই বিকাশ, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং হাউসবোটে রাত্রিযাপনের রোমাঞ্চকর অভিজ্ঞতা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ্বিতীয় হাউসবোট মেলা দারুণ সাড়া ফেলবে।

বিষয় : মেলা হাউজবোট টাঙ্গুয়ার হাওর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাজধানীতে দ্বিতীয় হাউসবোট মেলা শুরু: মিলছে আকর্ষণীয় প্যাকেজ ও বিশেষ ছাড়

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

দেশের হাওর ও নদীকেন্দ্রিক জলপর্যটনকে (Water Tourism) দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও জনপ্রিয় ও সহজলভ্য করতে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে হাউসবোট মেলা। হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী এই মেলা আজ বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শুরু হয়ে চলবে আগামী শনিবার (১১ জুলাই) পর্যন্ত।

আজ দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনের শৈলপ্রপাত হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু সেলিম মাহমুদ-উল হাসান।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রেখেই আমাদের হাওর ও নদী অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। পরিবেশ রক্ষা করে টেকসই পর্যটন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

মেলায় দেশের বিভিন্ন পর্যটন অঞ্চলের আধুনিক, বিলাসবহুল ও দৃষ্টিনন্দন সব হাউসবোটের সমাহার ঘটেছে। দর্শনার্থীরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, রাঙামাটির কাপ্তাই লেক, পদ্মা নদী, শীতলক্ষ্যা নদী এবং সুন্দরবনসহ বিভিন্ন দৃষ্টিনন্দন গন্তব্যে চলাচলকারী হাউসবোটের সুযোগ-সুবিধা ও ভ্রমণ প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন।

আয়োজক কমিটি জানায়, নদী ও হাওরভিত্তিক পর্যটনকে সাধারণ মানুষের কাছে নিরাপদ, সাশ্রয়ী ও আনন্দদায়ক করে তোলাই এই মেলার মূল উদ্দেশ্য। মেলা উপলক্ষে বুকিংয়ের ওপর বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, স্পট বুকিং সুবিধা, আকর্ষণীয় উপহার ও লাকি ড্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আরাফাত হোসেন বলেন, বাংলাদেশে জলপর্যটন খাত দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। পর্যটকদের আধুনিক, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।

সংগঠনের ট্রেজারার আশফাক জামান বলেন, হাউসবোট শুধু একটা সাধারণ ভ্রমণ নয়, এটি প্রকৃতির কাছাকাছি থেকে এক ভিন্নধর্মী ও স্মরণীয় অভিজ্ঞতা অর্জনের মাধ্যম। এই মেলা জলপর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা আশা করছেন, দেশীয় পর্যটন শিল্পের টেকসই বিকাশ, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং হাউসবোটে রাত্রিযাপনের রোমাঞ্চকর অভিজ্ঞতা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ্বিতীয় হাউসবোট মেলা দারুণ সাড়া ফেলবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো