মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নারী ও শিশুসহ নিহত ১২

দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার ধারাবাহিকতায় আফগানিস্তানের সীমান্ত এলাকায় আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১১টি শিশু ও এক নারীসহ অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান সরকারি কর্মকর্তা ও স্থানীয় সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পরিস্থিতি কিছুটা শান্ত থাকার পর হঠাৎ করেই এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন :মঙ্গলবার রাতে পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। তারা কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বেসামরিক মানুষের ঘরবাড়িতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এসব হামলায় ১১ শিশু, এক নারী ও এক বৃদ্ধ নিহত হয়েছেন।স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, খোস্ত প্রদেশের স্পেরা জেলায় একটি বসতবাড়িতে হামলায় ৯ জন নিহত ও ১০ জন আহত হন। এছাড়া পাকতিকা প্রদেশের বারমাল জেলায় একটি বাড়ি লক্ষ্য করে চালানো আলাদা হামলায় আরও ৩টি শিশু প্রাণ হারায়।[TECHTARANGA-POST:834]হামলার বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী বা প্রধানমন্ত্রীর দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও ইসলামাবাদের দীর্ঘদিনের দাবি— যারা পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালায়, কেবল সেই জঙ্গিদের লক্ষ্য করেই আফগানিস্তানে অভিযান চালানো হয়। বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয় না বলে পাকিস্তান বারবার দাবি করে আসছে।২০২১ সালে তালেবান দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের চরম টানাপোড়েন চলছে। পাকিস্তানের অভিযোগ, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে এবং তালেবান সরকার তাদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে, আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের পাল্টা দাবি তুলছে।গত অক্টোবর থেকে সহিংসতা বেড়ে যাওয়ায় দুই দেশের সীমান্ত বেশিরভাগ সময় বন্ধ রয়েছে, যার ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসেই দুই দেশের এই সীমান্ত সংঘাতের কারণে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছেন।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নারী ও শিশুসহ নিহত ১২