মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আ. লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পদত্যাগকারী মো. কামাল খান উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জয়নগর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতিতে তিনি দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। ভবিষ্যতে দলীয় রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।এ সময় তিনি আরও জানান, তার এই সিদ্ধান্ত ব্যক্তিগত এবং স্বেচ্ছায় নেওয়া। কোনো ধরনের চাপ বা প্রভাবের কারণে নয়, বরং দলের বর্তমান নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণেই তিনি পদত্যাগ করেছেন। পাশাপাশি তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আ. লীগ নেতার পদত্যাগ