মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

সংসদ ভবনে ঈদের নামাজে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের জামাতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা। নামাজের আগে ডেপুটি স্পিকার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সর্বসাধারণকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় ডেপুটি স্পিকার বিশ্বের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর সর্বাঙ্গীণ শান্তি ও কল্যাণ কামনা করেন। ঈদের জামাত উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। নারীদের জন্য ছিল পৃথক নামাজের ব্যবস্থা। নামাজ ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম কারি আবু রায়হান।[TECHTARANGA-POST:748] ঈদের নামাজ শেষে ডেপুটি স্পিকার মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

সংসদ ভবনে ঈদের নামাজে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা