অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই: উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের শক্তিমত্তা ও র্যাংকিংয়ে এগিয়ে থাকা স্বাগতিক উজবেকিস্তানের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিয়েই শুরু হলো বাংলাদেশের বাছাই অভিযান। মাঠের লড়াইয়ে উজবেক যুবাদের দূরন্ত আক্রমণাত্মক ফুটবলের বিপক্ষে পুরো ৯০ মিনিট প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২-০ গোলের তিক্ত পরাজয় এড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।সোমবার (৩১ আগস্ট) রাতে তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে সূচনা থেকেই বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য বিস্তার করে স্বাগতিক উজবেকিস্তান। তবে শুরু থেকেই বাংলাদেশ দলের গোলরক্ষক রাজ চৌধুরীর একাধিক অসাধারণ সেভ ও ডিফেন্সের দৃঢ়তায় বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে রক্ষা পায় লাল-সবুজের দল।ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় উজবেকিস্তান। ডান দিক থেকে আসিলবেকের নেওয়ার বিপদজনক শট বাংলাদেশের ডিফেন্ডার রিয়াদের বুকে লেগে গোলপোস্টের সামনে পড়ে। সেই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে সাইদালিভ শট নিলে বল অপর ডিফেন্ডার রাইসের গায়ে লেগে বাংলাদেশের জালে জড়িয়ে যায়।১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও বড় ধাক্কা খায় বাংলাদেশ। ৪৭তম মিনিটে ডান প্রান্ত থেকে ভাসিয়ে দেওয়া এক নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে গোল ব্যবধান ২-০ করেন উজবেকিস্তানের আক্রমণভাগের ফুটবলার আবরেভ কুভনসেভ। জোড়া গোল হজমের পর বাংলাদেশ দল ব্যবধান কমাতে দু-একটি প্রতিআক্রমণ চালালেও প্রতিপক্ষের জমাট রক্ষণে তা ভেস্তে যায়।তবে এই হারের পরও মূল পর্বে ওঠার স্বপ্ন একদম শেষ হয়ে যায়নি বাংলাদেশের জন্য। বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেই দ্রুত ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ রয়েছে যুবাদের সামনে। আগামী ৩ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় খেলায় শক্তিশালী সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। উল্লেখ্য, গ্রুপের অপর খেলায় ভারতের কাছে ১-০ গোলের ধাক্কা খেয়েছে এই সিরিয়া।[TECHTARANGA-POST:1187]উল্লেখ্য, এবারের বাছাইপর্ব থেকে ৮টি গ্রুপের শীর্ষ চ্যাম্পিয়ন ও সেরা সাতটি রানার্সআপ দল সরাসরি মূল আসরে খেলার টিকিট পাবে। আগামী ২০২৭ সালের ২৪ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চীনে বসবে এই এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব, যেখানে আয়োজক দেশ হিসেবে চীন সরাসরি অংশগ্রহণ করবে।