মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব: দেশে এলপিজির দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানোর ফলে এখন থেকে ১২ কেজি সিলিন্ডারের জন্য ভোক্তাকে গুনতে হবে ১ হাজার ৭২৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৩৪১ টাকা। অর্থাৎ এক সিলিন্ডারেই দাম বেড়েছে ৩৮৭ টাকা।বিইআরসি’র ঘোষণা ও কার্যকারিতা আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টা থেকেই সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে।পাইকারি ও রেটিকুলেটেড এলপিজি সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ কেজি সিলিন্ডার কোম্পানি বা প্ল্যান্ট পর্যায়ে ১ হাজার ৬৩৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ১ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হবে। অন্যদিকে, রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১০৭ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৪০ টাকা ২৯ পয়সা করা হয়েছে।অটোগ্যাসের দামও চড়া পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১৭ টাকা ৯৪ পয়সা বাড়ানো হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম পড়বে ৭৯ টাকা ৭৭ পয়সা, যা গত মাসে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।দাম বাড়ার কারণ বিইআরসি চেয়ারম্যান জানান, এপ্রিল মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য (সৌদি সিপি) প্রতি টন ৫৪১.৭৫ ডলার থেকে বেড়ে ৭৮২.৫০ ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে এই ব্যাপক মূল্যবৃদ্ধির কারণেই দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করতে হয়েছে।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব: দেশে এলপিজির দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি