মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

কটিয়াদীতে পুলিশের অভিযান: ৯ মামলার আসামি লিটনসহ গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার স্ত্রী ও এক সহযোগীকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার একটি চৌকস টিম সকাল সাড়ে আটটার দিকে ফেকামারা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাদক কেনাবেচার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়া (৪০), তার স্ত্রী মোছাঃ সীমা আক্তার (৩০) এবং তাদের সহযোগী মাহমুদুল ইসলাম সম্রাট (২৪)। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।[TECHTARANGA-POST:313]কটিয়াদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত লিটন মিয়া এলাকার একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে আগে থেকেই ৭টি মাদক মামলা, ১টি মারামারি এবং ১টি ডাকাতির প্রস্তুতির (বিশেষ ক্ষমতা আইন) মামলাসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। তবে তার স্ত্রী ও সহযোগীর নামে আগে কোনো মামলার রেকর্ড পাওয়া যায়নি।ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। কটিয়াদী উপজেলাকে মাদক, সন্ত্রাস ও জুয়ামুক্ত করতে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং স্থানীয়রা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

কটিয়াদীতে পুলিশের অভিযান: ৯ মামলার আসামি লিটনসহ গ্রেপ্তার ৩