মুকসুদপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা: ওবায়দুল আহ্বায়ক, মিঠু সদস্য সচিব
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওবায়দুল ইসলামকে আহ্বায়ক এবং এম মিঠু লস্করকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ১৩ নং পুরাতন মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামাল লস্কর নবগঠিত গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওবায়দুল ইসলামের নাম ঘোষণা করেন। এরপর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান কমিটির সদস্য সচিব হিসেবে এম মিঠু লস্করের নাম ঘোষণা করেন।গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম মিঠু লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম মুন্সি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম মিঠু লস্কর এবং সূচনা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম শাহিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :আব্দুস সালাম খান (সভাপতি, উপজেলা বিএনপি)তারেকুল ইসলাম রাজু (সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি)বদিউজ্জামাল লস্কর (বিশিষ্ট ব্যবসায়ী ও সদস্য, উপজেলা বিএনপি)ছবি : সংগৃহীতকর্মী সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল ইসলাম,বহুগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু পরিতোষ সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী,পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলম,পশারগাতী ইউনিয়ন বিএনপি নেতা সালমিন মিয়া ও গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাজাহান খান।[TECHTARANGA-POST:969]সভায় বক্তারা নতুন কমিটির নেতৃত্বে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপিকে আগামী দিনে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।