মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

পাটায় বাটা কাঁঠাল বিচির দুর্দান্ত ভর্তা! দুপুরের খাবারে আনবে মুখের রুচি

মধুমাস জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ় এলেও বাজারে এখনো ভরপুর পাওয়া যাচ্ছে জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল খাওয়ার পর এর বিচি বা বীজ আমরা অনেকেই ফেলে দিই কিংবা শুধু তরকারিতে খাই। তবে কাঁঠালের বিচি দিয়ে যে অত্যন্ত সুস্বাদু ও জিভে জল আনা ভর্তা তৈরি করা যায়, তা হয়তো অনেকেরই অজানা। যাঁরা প্রথমবারের মতো এই মুখরোচক কাঁঠাল বিচির ভর্তা তৈরি করতে চান, তাঁদের জন্য সহজ ও পারফেক্ট রেসিপি শেয়ার করেছেন সুপরিচিত রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।ঝটপট তৈরি করতে জেনে নিন প্রয়োজনীয় উপকরণ ও প্রস্তুত প্রণালী :প্রয়োজনীয় উপকরণ:কাঁঠাল বিচি: ২৫০ গ্রামপেঁয়াজ (কিউব করে কাটা): আধা কাপদেশি রসুন: ২টিশুকনো মরিচ: ৮ থেকে ১০টিসরিষার তেল: ২ টেবিল চামচলবণ: স্বাদমতোপ্রস্তুত প্রণালী :বিচি প্রস্তুত করা: প্রথমে কাঁঠাল বিচির উপরের শক্ত সাদা খোসাটি ভালো করে ফেলে দিন। এরপর দানাগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।ভেজে নেওয়া: এবার চুলায় কড়াই বসিয়ে তাতে সামান্য সরিষার তেল দিন। তেল হালকা গরম হলে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিন। ধিমে আঁচে বা তাপে বিচিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিন।মসলা বাটা: কাঁঠাল বিচি ভাজা হয়ে গেলে নামিয়ে রাখুন। এবার শিল-পাটায় শুকনো মরিচ, লবণ এবং দেশি রসুন একসঙ্গে নিয়ে একদম মিহি করে বেটে নিন। ভর্তা তৈরি: মসলা বাটা শেষে ভেজে রাখা কাঁঠালের দানাগুলো পাটায় নিয়ে হালকা (আধভাঙা) করে বেটে নিন।সবশেষে মিশ্রণ: একদম শেষ ধাপে কিউব করে কাটা পেঁয়াজগুলো পাটায় নিয়ে হালকা ছেঁচে (আধভাঙা করে) নিন। এবার বাটা মসলা, কাঁঠাল দানা এবং পেঁয়াজ সব একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু কাঁঠাল বিচির ভর্তা।[TECHTARANGA-POST:897]তৈরি হয়ে যাওয়া এই গরম গরম কাঁঠাল দানার ভর্তা দুপুরের খাবারে ধোঁয়া ওঠা গরম ভাত, সবজি খিচুড়ি কিংবা সকালের খুদের ভাতের সঙ্গে পরিবেশন করুন। এর স্বাদ পাতের খাবারের তৃপ্তি বাড়িয়ে দেবে বহুগুণ!

পাটায় বাটা কাঁঠাল বিচির দুর্দান্ত ভর্তা! দুপুরের খাবারে আনবে মুখের রুচি