মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থার নির্দেশ

দেশে জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি দাবি করেন, জ্বালানি তেলের ঘাটতি বাস্তবে নয়; বরং কিছু গণমাধ্যমের প্রচার, কিছু মানুষের অতি উৎসাহ এবং চোরাচালানের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ শনিবার জাতীয় সংসদ ভবনে তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান চিফ হুইপ। তিনি বলেন, তেলের মজুতদারি ও চোরাচালান ঠেকাতে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।[TECHTARANGA-POST:235]নূরুল ইসলাম বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে দুই লাখ টন তেলবাহী জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও দুই লাখ টন তেল শিগগিরই দেশে পৌঁছাবে। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি অস্থির হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতিতে দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।তিনি আরও জানান, সংসদ নেতা তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সক্রিয় ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কোথাও তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি না পায়। এ জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।তেলের মজুতদারি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে চিফ হুইপ বলেন, চোরাচালান ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আগামীকাল সংসদে ৩০০ বিধিতে জ্বালানিমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দেবেন বলেও বৈঠকে জানানো হয়েছে।সংসদীয় দলের এই বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সদস্যদের অবহিত করেন।চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা প্রথমবারের মতো মন্ত্রীদের সংসদ সদস্যদের কাছে নিয়মিতভাবে বিভিন্ন খাতের তথ্য তুলে ধরতে বাধ্য করেছেন, যাতে তাঁরা নিজ নিজ এলাকায় কার্যকর ভূমিকা রাখতে পারেন। এ ধারাবাহিকতায় প্রতি মাসে এমন ব্রিফিং আয়োজন করা হবে। আগামীকাল বেলা দেড়টায় আবারও সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থার নির্দেশ