মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

১৯ হাজার রান ও টেস্ট চ্যাম্পিয়নের গৌরব নিয়ে বিদায় নিলেন কেইন উইলিয়ামসন

ক্রিকেট বিশ্বের অন্যতম ভদ্রলোক এবং আধুনিক ক্রিকেটের ফ্যাব ফোর (Fab Four)-এর অন্যতম স্তম্ভ কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। আজ শুক্রবার (১২ জুন) ১৬ বছরের এক বর্ণাঢ্য ও গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের এই সাবেক সফলতম অধিনায়ক ও সর্বকালের সেরা ব্যাটার।হঠাৎ করে নেওয়া এই অবসরের সিদ্ধান্তের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান চলতি টেস্ট সিরিজেও আর মাঠে দেখা যাবে না কিউই এই কিংবদন্তিকে। নিজের শর্তে এবং মাথা উঁচু করেই বিদায় নিলেন শান্ত ও মার্জিত স্বভাবের এই চতুর্বেশ।২০১০ সালের নভেম্বরে ভারতের শক্তিশালী বোলিং লাইনের বিপক্ষে আহমেদাবাদে টেস্ট অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন উইলিয়ামসন। এরপর দীর্ঘ দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের এভারেস্টে।টেস্ট ক্যারিয়ার: ১১০টি টেস্টে ৫৪.০৬ দুর্দান্ত গড়ে করেছেন ৯ হাজার ৫১৫ রান।সর্বমোট রান: সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট (টেস্ট, ওয়ানডে ও টি-২০) মিলিয়ে তাঁর সংগ্রহ ১৯ হাজার ৩৪৬ রান, যা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।শতকের রেকর্ড: আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে মোট ৪৮টি সেঞ্চুরি এবং ৬টি চোখ ধাঁধানো ডাবল সেঞ্চুরি।অবসরের আবেগঘন ঘোষণা দিয়ে কেইন উইলিয়ামসন বলেন—আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমার সবসময়ই এক প্রবল তাড়না ও ক্ষুধা ছিল। নিউজিল্যান্ডের ব্ল্যাক ক্যাপস জার্সি গায়ে জড়িয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি নিজের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি এবং এই যাত্রা নিয়ে আমি গর্বিত। সর্বোচ্চ নিবেদন না দিয়ে শুধু খেলে যাওয়ার কোনো মানে হয় না। সবচেয়ে বড় কথা, নিজের শর্তে ক্রিকেটকে বিদায় জানাতে পারছি, এজন্য আমি নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করি।নিউজিল্যান্ড ক্রিকেট দলের ভবিষ্যৎ নিয়ে তিনি যোগ করেন, আমি এক বুক আশাবাদ নিয়েই বিদায় নিচ্ছি। এই দলটির সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ড্রেসিংরুমে প্রচুর প্রতিভা আছে এবং বিশ্বমঞ্চে বিশেষ কিছু অর্জনের প্রবল ইচ্ছাও তাদের মধ্যে আমি দেখেছি।২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব সংস্করণে নিউজিল্যান্ড দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। সাদা পোশাকে ৪০টি টেস্টে অধিনায়কত্ব করে দলকে এনে দিয়েছেন ২২টি দারুণ জয়। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সোনালী ও ঐতিহাসিক অর্জনটি আসে ২০২১ সালে। তাঁর ক্ষুরধার নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পরাশক্তি ভারতকে হারিয়ে প্রথমবারের মতো রাজকীয় টেস্ট গদা ও শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।[TECHTARANGA-POST:859]উইলিয়ামসনের ব্যক্তিগত অর্জনের তালিকাও যে কাউকে ঈর্ষান্বিত করবে। ২০১৫ সালে তিনি আইসিসি (ICC) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার এবং ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দলকে ফাইনালে তোলার বীরত্বে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার নির্বাচিত হন। এছাড়া নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা স্যার রিচার্ড হ্যাডলি মেডেল রেকর্ড চারবার নিজের করে নিয়েছেন এই ব্যাটিং জিনিয়াস। তাঁর বিদায়ের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেট হারালো এক খাঁটি বাইশ গজের জাদুকরকে।

১৯ হাজার রান ও টেস্ট চ্যাম্পিয়নের গৌরব নিয়ে বিদায় নিলেন কেইন উইলিয়ামসন