ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্সের রাজত্ব: আর্জেন্টিনা-ব্রাজিলের অবনতি, পেছাল বাংলাদেশও
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও ২-১ গোলের হার বরণ করতে হয়েছে বাংলাদেশকে। মাঠের সেই হারের প্রভাব এবার পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়ে লাল-সবুজের প্রতিনিধিদের বর্তমান অবস্থান এখন ১৮১তম।বিশ্ব ফুটবলের র্যাঙ্কিংয়ে বড় রদবদল ঘটেছে শীর্ষস্থানগুলোতে। সবচেয়ে বড় চমক দেখিয়েছে দিদিয়ের দেশমের ফ্রান্স। ফিফা প্রীতি ম্যাচে লাতিন পরাশক্তি ব্রাজিল ও কলম্বিয়াকে হারিয়ে কিলিয়ান এমবাপ্পে-উসমান ডেম্বেলেদের দল দুই ধাপ এগিয়ে এখন তালিকার এক নম্বরে। স্পেনকে পেছনে ফেলে সিংহাসন দখল করেছে ফরাসীরা। ফলে এক ধাপ পিছিয়ে স্পেনের অবস্থান এখন দুইয়ে।[TECHTARANGA-POST:277]লাতিন ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের জন্যও এবারের র্যাঙ্কিং সুখকর নয়। লিওনেল মেসির আর্জেন্টিনা দুই নম্বর থেকে এক ধাপ নেমে এখন তালিকার তিনে অবস্থান করছে। অন্যদিকে, ভিনিসিয়ুস জুনিয়রদের দল ব্রাজিল পাঁচ থেকে ছিটকে গেছে ছয় নম্বরে।টমাস টুখেলের অধীনে ইংল্যান্ড তাদের চার নম্বর স্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে বড় উন্নতি হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। এক ধাপ এগিয়ে তারা এখন বিশ্বের সেরা পাঁচ দলের একটি।র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা ব্রাজিলের পরবর্তী স্থানগুলোতে যথাক্রমে অবস্থান করছে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।একনজরে ফিফা র্যাঙ্কিং (শীর্ষ ১০):১. ফ্রান্স (↑ ২ ধাপ)২. স্পেন (↓ ১ ধাপ)৩. আর্জেন্টিনা (↓ ১ ধাপ)৪. ইংল্যান্ড (অপরিবর্তিত)৫. পর্তুগাল (↑ ১ ধাপ)৬. ব্রাজিল (↓ ১ ধাপ)৭. নেদারল্যান্ডস৮. মরক্কো৯. বেলজিয়াম১০. জার্মানি