মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

হজম বৃদ্ধি থেকে ত্বকের উজ্জ্বলতা: বর্ষাকালে পুঁই শাকের যত গুণ

বর্ষাকালে শাক-পাতা খাওয়ার বিষয়ে নানাবিধ সতর্কতা প্রচলিত রয়েছে। অতিরিক্ত আর্দ্রতার কারণে এ সময়ে শাক-সবজিতে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীর সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। তবে পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ানদের মতে, সব ধরনের শাকের ক্ষেত্রে এই আশঙ্কা সমান নয়। সঠিক উপায়ে পরিষ্কার করে ভালোভাবে রান্না করলে পুঁই শাক বর্ষাকালেও নিশ্চিন্তে ও নিরাপদে খাওয়া যায়। সহজলভ্য, সাশ্রয়ী ও পুষ্টিগুণসমৃদ্ধ হওয়ায় বর্ষার দৈনিক খাদ্যতালিকায় এটি রাখা যেতে পারে।পুষ্টিবিদদের মতে, পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ (ফাইবার), ভিটামিন এ, বি ও সি। পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, পটাশিয়াম ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ সব খনিজ উপাদান। তাই এটি শুধু সুস্বাদুই নয়, সামগ্রিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।হজমশক্তি ভালো রাখে :পুঁই শাকের অন্যতম বড় গুণ হলো এতে থাকা প্রচুর ফাইবার। এই খাদ্যআঁশ পাকস্থলীর হজমশক্তি উন্নত করতে সরাসরি সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো দীর্ঘদিনের সমস্যা কমায়। এমনকি পুঁই শাকের বীজও প্রাকৃতিকভাবে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে দারুণ সহায়ক।হাড় ও দাঁত মজবুত রাখে :পুঁই শাকে থাকা পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন 'কে' হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন 'কে' মূলত হাড়ের মেট্রিক্স প্রোটিন সক্রিয় করে এবং শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে। একই সঙ্গে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত ক্যালসিয়াম বের হয়ে যাওয়ার প্রবণতা কমায়, যা নিয়মিত ব্যবহারে অস্টিওপোরোসিসের মতো রোগের ঝুঁকি অনেকটাই কমায়।ক্লান্তি ও অবসাদ দূর করে :শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের কর্মক্ষমতা বজায় রাখতেও উপকারী এই শাক। এতে থাকা 'ফোলেট' উপাদান মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে। ফলে নিয়মিত পুঁই শাক খেলে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ অনেকটাই কমে এবং সতেজতা বজায় থাকে।ত্বক ও চুলের প্রাকৃতিক যত্নপুঁই শাকে বিদ্যমান ভিটামিন 'এ' ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং মাথার ত্বকের (স্ক্যাল্প) তেল নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি অতিরিক্ত সিবাম নিঃসরণ কমায় বলে মুখে ব্রণের উপদ্রব কমে আসে। পাশাপাশি ত্বকে কোলাজেন তৈরিতে সহায়ক হওয়ায় ত্বক সুস্থ, টানটান ও উজ্জ্বল রাখতে ভূমিকা রাখে।প্রদাহ কমায় ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর :পুঁই শাকে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিড্যান্ট ও ক্লোরোফিল, যা শরীরের ভেতরের যেকোনো প্রদাহ (Inflammation) কমাতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ক্লোরোফিল শরীরে বেশ কিছু ক্ষতিকর কার্সিনোজেনের (ক্যান্সার সৃষ্টিকারী উপাদান) প্রভাব কমাতে ভূমিকা রাখে।[TECHTARANGA-POST:1035]বর্ষায় যেভাবে পরিষ্কার করবেন পুঁই শাক:বর্ষাকালে রান্নার আগে পুঁই শাক সঠিকভাবে জীবাণুমুক্ত করা জরুরি। এর জন্য এক লিটার পানিতে ১০ থেকে ১৫ মিলিলিটার ভিনিগার মিশিয়ে নিন। সেই পানিতে ৫-১০ মিনিট পুঁই শাক ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীর ঝুঁকি অনেকটাই নির্মূল হয়। ঘরে ভিনিগার না থাকলে সমপরিমাণ লেবুর রস মিশিয়েও শাক ভিজিয়ে ধুয়ে নেওয়া যেতে পারে।

হজম বৃদ্ধি থেকে ত্বকের উজ্জ্বলতা: বর্ষাকালে পুঁই শাকের যত গুণ