দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘এডিটর’ পদে যোগ্য ও দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হয়ে গেছে, যা চলবে আগামী ১২ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে তাঁদের আবেদন সম্পন্ন করতে পারবেন।এক নজরে নিয়োগের বিস্তারিত তথ্য:প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিপদের নাম: এডিটরপদসংখ্যা: ০১টিশিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাসঅভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবেচাকরির ধরন: ফুলটাইম (পূর্ণকালীন)প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেনকর্মক্ষেত্র: অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবেবয়সসীমা: ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবেকর্মস্থল: ঢাকাবেতন ও সুযোগ-সুবিধা:মনোনীত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশের অংশ, জীবন বিমা, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বাৎসরিক বেতন বৃদ্ধি, বিনামূল্যে মধ্যাহ্নভোজ (লঞ্চ) এবং বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হবে।আবেদন করার নিয়ম:আগ্রহী প্রার্থীরা বিডিজবস (BDJobs.com)-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিস্তারিত তথ্য দেখে আবেদন ফরম পূরণ করতে পারবেন।আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৬।