মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

কাগজের বুকে অক্ষরের ছোঁয়া: প্রযুক্তির ঝড়ে কি হারিয়ে গেল চিঠির দিন?

ইনবক্সের ভিড়ে নীল রঙের 'সিন' মার্ক কিংবা কয়েক সেকেন্ডে হারিয়ে যাওয়া ভয়েস মেসেজের যুগে মানুষ কি সত্যিই একে অপরের কাছাকাছি পৌঁছাতে পারছে? নাকি দ্রুত যোগাযোগের ছদ্মবেশে মানুষ দিন দিন আরও বেশি নিঃসঙ্গ হয়ে পড়ছে? এই যান্ত্রিক প্রশ্নটির উত্তর লুকানো রয়েছে নীল খামের পেটে পাঠানো সেই পুরোনো দিনের হাতে লেখা চিঠিতে।আজ ১ সেপ্টেম্বর, বিশ্ব চিঠি লেখা দিবস। প্রযুক্তির অতি-ব্যবহার থেকে ক্ষণিকের জন্য সরে এসে মানুষে মানুষে হৃদয়ের গভীর স্পন্দন বিনিময়ের উদ্দেশ্যেই দিনটি উদযাপিত হয়।দিবসটির পেছনের ইতিহাসটাও বেশ চমৎকার। ১৯৯০-এর দশকের শেষভাগে অস্ট্রেলীয় লেখক ও আলোকচিত্রী রিচার্ড সিম্পকিন এক ভিন্নধর্মী উদ্যোগ নেন। তিনি নিজ দেশের বহু গুণী মানুষের কাছে হাতে লেখা চিঠি পাঠানো শুরু করেন। অবাক করার বিষয় হলো, আধুনিক জীবনযাত্রার ব্যস্ততার মাঝেও তৎকালীন বিখ্যাত ব্যক্তিত্বরা সিম্পকিনকে চিঠির উত্তর লিখেছিলেন। সেই ঘটনা থেকেই রিচার্ড বুঝতে পেরেছিলেন—হাতে লেখা অক্ষরের মায়া আর আন্তরিকতার কোনো বিকল্প নেই। পরবর্তীতে ২০১৪ সালে তিনি ১ সেপ্টেম্বরকে বিশ্ব চিঠি লেখা দিবস হিসেবে প্রবর্তন করেন।কিবোর্ডে টাইপ করা ‘আই লাভ ইউ’ কিংবা ‘কেমন আছ’ বার্তার চেয়ে হলুদ হয়ে যাওয়া কাগজে ঝাপসা হওয়া কালির টানে যে আবেগ থাকে, তা কোনো ইমোজি বা ডিজিটাল স্টিকার দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। চিঠি মানেই ছিল শুধু কথা নয়—তাতে জড়িয়ে থাকত লেখকের হাতের লেখার ধরণ, কাঁপাকাঁপা আঙুলের স্পর্শ কিংবা অজান্তে ঝরে পড়া একফোঁটা চোখের জলের দাগ।চিঠি আমাদের শেখাত ধৈর্য ধারণ করতে। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার শব্দের জন্য দিন গুনতে গুনতে মানসিক সম্পর্কের যে গভীরতা তৈরি হতো, আজকের নোটিফিকেশননির্ভর যুগে তা একপ্রকার বিলুপ্ত।[TECHTARANGA-POST:1191]তাই বিশ্ব চিঠি লেখা দিবসের এই বিশেষ দিনে, যান্ত্রিক জীবন থেকে কিছু সময়ের জন্য বিরতি নিয়ে কাগজ ও কলম তুলে নেওয়ার সময় এসেছে। বহুদিন না বলা কোনো অনুশোচনা, পুরনো অভিমান কিংবা বাবা-মা ও জীবনের বিশেষ মানুষটির উদ্দেশ্যে নিজ হাতে কয়েক লাইন লিখে ফেলুন। কারণ, টেক্সট মেসেজ একসময় সার্ভার থেকে মুছে যায়, কিন্তু হাতে লেখা চিঠি থেকে যায় পরম মমতায় স্মৃতির বাক্সে।

কাগজের বুকে অক্ষরের ছোঁয়া: প্রযুক্তির ঝড়ে কি হারিয়ে গেল চিঠির দিন?