মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), গোপালগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য জনাব ডা: কে এম বাবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেন, তৃণমূল তথা গ্রামীণ জনপদের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। সরকারের পল্লী উন্নয়নমুখী নানা পদক্ষেপের ফলে আজ প্রান্তিক জনগোষ্ঠী স্বাবলম্বী হয়ে উঠছে। তিনি বিআরডিবি'র মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।ছবি : সংগৃহীতসভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান জেলার সমবায় ও পল্লী উন্নয়ন কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং সকলকে সততার সাথে কাজ করার আহ্বান জানান।আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি) বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় চত্বরে এসে শেষ হয়।[TECHTARANGA-POST:980]অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার স্থানীয় সব গণমাধ্যমের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিআরডিবি'র কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত