সমন্বিত মানবিক সমাজ গঠনে পুনাকের অবদান প্রশংসনীয়: ডা. জুবাইদা রহমান
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নারীরা তাঁদের নিরলস প্রচেষ্টায় সমাজের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।আজ সোমবার (১১ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ডা. জুবাইদা রহমান বলেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নে পুনাক গৃহীত সমাজসেবী সুপরিকল্পনাগুলো সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি।এ সময় কন্যা শিশুদের উন্নয়ন ও অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যেন নিজের ভবিষ্যত গড়তে পারে, রাষ্ট্রব্যবস্থা তা নিশ্চিত করতে কাজ করে যাবে।[TECHTARANGA-POST:589]পুরস্কার বিতরণ :অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি এবং কম্পিউটার প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুনাক মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার স্টলগুলোর মধ্য থেকে সেরা স্টল নির্বাচন করা হয় :প্রথম স্থান: সাতক্ষীরা জেলা পুনাকদ্বিতীয় স্থান: রাজশাহী জেলা পুনাকতৃতীয় স্থান: লালমনিরহাট জেলা পুনাকপ্রধান অতিথি ডা. জুবাইদা রহমান কৃতি শিক্ষার্থী এবং বিজয়ী পুনাক স্টলগুলোর প্রতিনিধিদের হাতে মেধা ও শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সনদ তুলে দেন।পুনাক সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসীর অনুপস্থিতিতে এবারের বার্ষিক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভানেত্রী সাবিনা আওলাদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুনাক সহ-সভানেত্রী সাবিনা আওলাদ এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা। সবশেষে সভাপতির লিখিত বক্তব্য পাঠ করেন সাবিনা আওলাদ।আনুষ্ঠানিক সভা ও পুরস্কার বিতরণী শেষে উপস্থিত অতিথিবৃন্দের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।