মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়, বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি

যে মাঠে একসময় লেখা হয়েছিল বাংলাদেশের বিশ্বজয়ের গল্প, সেই একই ২২ গজে ঠিক ছয় বছর পর রচিত হলো ক্রিকেট ইতিহাসের আরেক অভূতপূর্ব মহাকাব্য! পচেফস্ট্রুমের সেনসেশনাল সেই ভেন্যুতে প্রতিপক্ষের চোখ রাঙানি উপেক্ষা করে তাওহীদ হৃদয়ের ব্যাট যেন রূপ নিল এক একেকটি অগ্নেয়াস্ত্রে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের শক্ত বোলিং লাইনআপকে ধুলিসাৎ করে স্বীকৃত প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরির মহাকাব্যিক রাজত্ব কায়েম করলেন এই ডানহাতি ব্যাটার।বুধবার (২ সেপ্টেম্বর) প্রোটিয়াদের ঘরের মাঠে ইতিহাস গড়ার পথে হৃদয় শুধুই ট্রিপল সেঞ্চুরি করেননি, ধ্বংস করেছেন দুই দশকেরও বেশি সময় ধরে টিকে থাকা এক জাতীয় রেকর্ড।বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বিদেশের মাটিতে এতদিন সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ২০০৩ সালের। পাকিস্তানের করাচিতে ডিফেন্স হাউজিং কমিটির বিরুদ্ধে সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ খেলেছিলেন ২১৮ রানের এক অবিশ্বাস্য ইনিংস। দীর্ঘ ২৩ বছর ধরে অক্ষত থাকা সেই গৌরবময় রেকর্ড বুধবার ম্যাচের প্রথম সেশনেই নিজের করে নেন হৃদয়। আর দ্বিতীয় সেশনে গিয়ে পা রাখেন তিন শতকের সেই বিরল ‘এলিট ক্লাবে’।এর আগে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে তামিম ইকবাল (৩৩৪) ও রকিবুল হাসানের (৩১৩) ট্রিপল সেঞ্চুরি করার কীর্তি থাকলেও তা অর্জিত হয়েছিল দেশের পরিচিত ও ঘরের মাঠে। কিন্তু বিদেশের বৈরী কন্ডিশনে কোনো সফরকারী টাইগার ব্যাটারের এটিই প্রথম ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি।[TECHTARANGA-POST:1195]ইনিংসটির শুরু থেকেই হৃদয়ের ব্যাটিংয়ে ছিল অসাধারণ ধৈর্য ও আত্মবিশ্বাসের ছাপ। ১৬৬ বলে সেঞ্চুরির পর দ্বিতীয় সেশনে প্রোটিয়া স্পিনার সিমন্ডসকে দৃষ্টিনন্দন কাটে বাউন্ডারি হাঁকিয়ে ৩৩৫ বলে পূর্ণ করেন দ্বিশতক। এরপর শুধুই হৃদয়ের একচ্ছত্র আধিপত্য! ৪৫০ বলের দীর্ঘ ম্যারাথন ড্রাইভে ২৫টি দর্শনীয় চার ও ৬টি সুবিশাল ছক্কায় সাজানো ৩১০-এর অধিক রানের এই ইনিংসটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অমর এক মাইলফলক হয়ে থাকবে।

ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়, বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি