মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

নওগাঁয় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা: ২২ মে থেকে শুরু

ভোক্তাদের কাছে পরিপক্ব ও সম্পূর্ণ রাসায়নিকমুক্ত নিরাপদ আম পৌঁছে দিতে এবং অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে আম সংগ্রহের আনুষ্ঠানিক সময়সূচি (ম্যাঙ্গো ক্যালেন্ডার) ঘোষণা করেছে নওগাঁ জেলা প্রশাসন।নতুন ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মৌসুমে নওগাঁ জেলায় আগামী ২২ মে থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হবে। প্রথম দিন থেকে কেবল স্থানীয় বা গুটি জাতের আম গাছ থেকে পাড়া যাবে। তবে আমপ্রেমীদের প্রিয় ও সুস্বাদু আম্রপালি আম সংগ্রহের জন্য ক্রেতাদের অপেক্ষা করতে হবে আগামী ১৫ জুন পর্যন্ত। এছাড়া জিআই (GI) স্বীকৃতিপ্রাপ্ত নওগাঁর ঐতিহ্যবাহী নাক ফজলি আম সংগ্রহ শুরু হবে ৫ জুন থেকে।আজ রোববার (১০ মে) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত নওগাঁ জেলায় ২০২৫-২৬ অর্থবছরে জাতভেদে আম সংগ্রহের সময় নির্ধারণী শীর্ষক এক মতবিনিময় সভায় এই সময়সূচি ঘোষণা করা হয়। সভায় আমচাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।[TECHTARANGA-POST:576]জাতভেদে আম সংগ্রহের সময়সূচি: প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন জাতের আম সংগ্রহের তারিখ নিচে দেওয়া হলো:২২ মে: গুটি আম (স্থানীয় জাত)৩০ মে: গোপালভোগ২ জুন: খিরসাপাত (হিমসাগর)৫ জুন: নাক ফজলি (জিআই পণ্য)১০ জুন: ল্যাংড়া ও হাঁড়িভাঙা১৫ জুন: আম্রপালি২৫ জুন: ব্যানানা ম্যাঙ্গো ও ফজলি৫ জুলাই: আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমনছবি : সংগ্রহ ৩ হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশা: চলতি বছর নওগাঁয় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে ১২ দশমিক ৭৮ টন ফলন হিসেবে এবার জেলায় মোট আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৩৬১ টন। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের প্রত্যাশা, সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে জেলায় প্রায় ৩ হাজার কোটি টাকার আম-বাণিজ্য হতে পারে। এছাড়া এ বছর নওগাঁ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ২০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।রপ্তানিযোগ্য আমের মান নিশ্চিত করতে কৃষি বিভাগ মাঠপর্যায়ে উত্তম কৃষি চর্চা(GAP) বাস্তবায়নে কাজ করছে। সময়ের আগে আম সংগ্রহ বন্ধে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত, পুলিশি চেকপোস্ট এবং বিশেষ তদারকি দল সক্রিয় থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাত করা যাবে না। আম পাকানো বা সংরক্ষণে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আবহাওয়াজনিত কারণে কোনো জাতের আম আগে পরিপক্ব হলে, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পরামর্শে সময় পুনর্নির্ধারণ করা যেতে পারে।

নওগাঁয় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা: ২২ মে থেকে শুরু