মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

দিনাজপুর, ঝিনাইদহ ও ফেনী সীমান্তে ২২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ

দেশের তিনটি পৃথক সীমান্ত এলাকা দিয়ে মোট ২২ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় অধিবাসীদের আগাম তথ্য ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সতর্ক অবস্থানের কারণে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়েছে।আজ শনিবার (২৫ জুলাই) ভোরে দিনাজপুরের বিরামপুর, ঝিনাইদহের মহেশপুর এবং ফেনীর পরশুরাম সীমান্তে এসব পুশইনের ঘটনা ঘটে। বিএসএফের এসব অনাকাঙ্ক্ষিত তৎপরতার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।দিনাজপুরের বিরামপুরে ৯ নারীকে পুশইনের চেষ্টা :বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তে ৯ জন নারীকে জোড়পূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ২৯১/২০ এস সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের গুজরাটের আমেনাবাদ থেকে আসা ৯ নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিজিবি ও গ্রামবাসী টের পেয়ে তাঁদের ধাওয়া দিলে তাঁরা পুনরায় ভারতের সীমানায় ফিরে যান। বর্তমানে তাঁরা নো-ম্যান্স ল্যান্ডের কাছাকাছি অবস্থান করছেন। ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।ঝিনাইদহের মহেশপুরে ৬ জনকে পুশইন চেষ্টার প্রতিবাদ :ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তের পাখরাইল এলাকায় ভোর ৫টার দিকে ৪ জন পুরুষ ও ২ জন নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ৫৯ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। বিজিবির সামন্তা বিওপির টহল দল তাৎক্ষণিক বাধা দিলে তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সীমান্ত টহল বৃদ্ধি করা হয়েছে।[TECHTARANGA-POST:1053]ফেনীর পরশুরামে সীমান্তবাসীর সতর্কতায় ৭ বিএসএফ সদস্য প্রতিহত :ফেনীর পরশুরাম উপজেলার শ্রীপুর বিওপির দুর্গাপুর সীমান্তের ২১৪৫ নম্বর পিলারের কাছে ৭ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে পুশইনের চেষ্টা করে ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি দল। স্থানীয় অধিবাসী আব্দুর রহমান জানান, বিএসএফের জটলার খবর পেয়েই বিজিবিকে অবহিত করা হয় এবং জোরালো প্রতিরোধ গড়ে তোলা হয়। ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

দিনাজপুর, ঝিনাইদহ ও ফেনী সীমান্তে ২২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধ