মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

জুন শুরু হতেই সাধারণ মানুষের পকেটে টান, মধ্যরাতের নির্বাহী আদেশে বাড়ল জ্বালানি তেলের দাম

বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলো জ্বালানি তেলের বাড়তি খরচের বোঝা। মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর, জুন মাসের প্রথম দিন থেকেই ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম। প্রতি লিটারে এবার বৃদ্ধি পেয়েছে ৫ টাকা। তবে গণপরিবহন ও পণ্য পরিবহনের প্রধান জ্বালানি ডিজেলের দাম অপরিবর্তিত রেখে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে সরকার।রবিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক নির্বাহী আদেশে নতুন এই দাম পুনর্নির্ধারণ করা হয়, যা আজ সোমবার (১ জুন) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন কিনতে ভোক্তাদের গুণতে হবে ১৪৫ টাকা, যা আগে ছিল ১৪০ টাকা। একইভাবে প্রতি লিটার পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, প্রতি লিটার ডিজেল আগের মূল্য ১১৫ টাকাতেই বিক্রি হবে।[TECHTARANGA-POST:768]এর আগে গত ১৮ এপ্রিল সরকার বড় অঙ্কের দাম বাড়িয়েছিল, যেখানে অকটেনে এক লাফে ২০ টাকা এবং পেট্রোলে ১৯ টাকা বাড়ানো হয়েছিল। মে মাসে দাম স্থিতিশীল থাকলেও জুনের শুরুতেই বিশ্ববাজারের দোহাই দিয়ে আবারও লিটারে ৫ টাকা করে বাড়াল মন্ত্রণালয়। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতার কারণেই দেশেও এই মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার।সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজেলের দাম না বাড়ায় বাস বা পণ্যবাহী ট্রাকের ভাড়ায় সরাসরি প্রভাব না পড়লেও, পেট্রোল ও অকটেনের এই দাম বৃদ্ধির ফলে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারী মধ্যবিত্তদের যাতায়াত খরচ এক ধাক্কায় বেশ বেড়ে যাবে। পাশাপাশি কেরোসিনের দাম বাড়ায় গ্রামীণ সাধারণ মানুষের গৃহস্থালি খরচেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

জুন শুরু হতেই সাধারণ মানুষের পকেটে টান, মধ্যরাতের নির্বাহী আদেশে বাড়ল জ্বালানি তেলের দাম