২৭ বছর পর পর্দায় সেই হঠাৎ বৃষ্টি, এবার নতুন জুটি
বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল রোমান্টিক সিনেমা হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় তিন দশক পর আবারও নতুন রূপে ফিরছে রূপালী পর্দায়। বাসু চ্যাটার্জির সেই কালজয়ী প্রেমের গল্পকে বর্তমান সময়ের উপযোগী করে আবার হঠাৎ বৃষ্টি নামে রিমেক করেছেন নির্মাতা কামরুজ্জামান। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজাতেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ছবিটি।১৯৯৮ সালে মুক্তি পাওয়া মূল ছবিটি দুই বাংলার দর্শকদের আবেগের এক বড় জায়গা জুড়ে আছে। স্বভাবতই এর রিমেক তৈরি করা সহজ ছিল না। পরিচালক কামরুজ্জামান বলেন :এমন একটি মাইলফলক ছবি রিমেক করা নিঃসন্দেহে অনেক বড় চ্যালেঞ্জের। তবে আমরা বর্তমান সময়ের দর্শকদের পছন্দ এবং আধুনিক প্রেক্ষাপট মাথায় রেখে কাজটি করেছি। আমাদের চেষ্টা কতটুকু সফল, তা ছবি মুক্তির পর দর্শকরাই বলবেন।তিনি আরও জানান, প্রায় তিন মাস আগেই সিনেমার শুটিং শেষ হয়েছে এবং ইতোমধ্যে এটি সার্টিফিকেশন বোর্ডের (সাবেক সেন্সর বোর্ড) ছাড়পত্রও পেয়ে গেছে।মূল ছবিতে ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন আজও দর্শকদের চোখে লেগে আছে। তবে নতুন সংস্করণে সেই নস্টালজিয়া ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছেন নবাগত জুটি আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন।ক্যারিয়ারের প্রথম প্রধান চরিত্র নিয়ে উচ্ছ্বসিত আরিয়ান বলেন, শুটিংয়ে যাওয়ার আগে মূল ছবিটি আমি বারবার দেখেছি। ফেরদৌস ভাইকে অনুসরণ করার চেষ্টা থাকলেও কোনো অনুকরণ করিনি। পরিচালকের গাইডলাইন মেনে নিজের মতো করে চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছি। অভিনয়ের শুরুতেই এমন একটি আইকনিক চরিত্রে কাজ করতে পারা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।[TECHTARANGA-POST:817]নতুন এই রিমেকে আরিয়ান-রাদিফা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে।উল্লেখ্য, ১৯৯৮ সালের মূল ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। তবে এবারের নতুন সংস্করণটি পুরোপুরি দেশীয় দুই বড় প্রযোজনা প্রতিষ্ঠান— আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম-এর যৌথ ব্যানারে নির্মিত হয়েছে।