মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ রোববার (৫ এপ্রিল) পুলিশ লাইন্স ড্রিল শেড-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার পুলিশ সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের সম্মাননা প্রদান করা হয়।লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার)।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)।জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)।জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল)।জনাব সালমান ফারুক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)।এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।কল্যাণ সভায় পুলিশ ফোর্সের আবাসন, রেশন, চিকিৎসা ও দায়িত্ব পালনের সময় উদ্ভূত বিভিন্ন সমস্যা ও দাবি অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের দাবি ও পরামর্শ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।[TECHTARANGA-POST:312]সভার একটি অন্যতম আকর্ষণ ছিল গত মার্চ/২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা। অপরাধ দমন, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন সভাপতি ও পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে কল্যাণ সভার ভূমিকা অপরিসীম। জনগণের সেবা নিশ্চিত করার পাশাপাশি ফোর্সের নিজেদের সুযোগ-সুবিধা দেখা আমাদের দায়িত্ব।

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান