মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের(বিএসসিপিএলসি)বড় নিয়োগ: বেতন ৫৮ হাজার টাকা

দেশের টেলিযোগাযোগ খাতের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের পিএলসি (বিএসসিপিএলসি) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদগুলোতে দুই ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেবে। ৩১ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।পদের বিবরণ ও যোগ্যতা১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) পদসংখ্যা: ৮টি (ইলেকট্রিক্যাল ৪টি, কম্পিউটার ৩টি এবং সিভিল ১টি)।শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে (EEE/ ETE/ ECE/ CSE/ Software/ Civil) বিএসসি ডিগ্রি থাকতে হবে।বেতন: মাসিক ৫৮,০৭৫ টাকা।২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব/অভ্যন্তরীণ নিরীক্ষা) পদসংখ্যা: ২টি।শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি।বেতন: মাসিক ৫৮,০৭৫ টাকা।আবেদনের বয়সসীমা প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তির তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।আবেদন ফি ও পদ্ধতি আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ২২৩ টাকা জমা দিতে হবে।আবেদন করতে এই লিংকে ক্লিক করুন http://bsccl.teletalk.com.bd/আবেদনের শেষ সময়: ২৯ এপ্রিল, ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের(বিএসসিপিএলসি)বড় নিয়োগ: বেতন ৫৮ হাজার টাকা