নববর্ষ ও ঈদুল আজহাকে ঘিরে সীমান্তে বিশেষ নিরাপত্তা: টহলে বিজিবি
আসন্ন বাংলা নববর্ষ ও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিম সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জ্বালানি তেল ও ভোজ্য তেলের অবৈধ মজুদ এবং পাচার ঠেকাতে যশোর রিজিয়নের অধীনে প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় বিশেষ তৎপরতা ও টহল বৃদ্ধি করা হয়েছে।বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলা জুড়ে বিজিবির দুটি সেক্টরের অধীনে সাতটি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া চোরাচালানপ্রবণ রুটগুলোতে ৮৯৯টি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। সীমান্ত এলাকার ২২টি তেল পাম্পেও চলছে বিশেষ নজরদারি।চলতি বছরের প্রথম তিন মাসে যশোর রিজিয়নের চোরাচালানবিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পাওয়া গেছে। এ সময় :মোট আটক: ৮৮ জনজব্দকৃত মালামাল: ৫৮ কোটি ৯৩ লাখ টাকার স্বর্ণ, হীরা, রৌপ্য, অস্ত্র ও গোলাবারুদ।মাদকবিরোধী অভিযান: ২২ কোটি ১৩ লাখ টাকার বেশি মূল্যের ইয়াবা, ফেনসিডিল, মদ, গাঁজা ও ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে।[TECHTARANGA-POST:366]স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সমন্বয়ে ৩১টি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে অবৈধ তেল জব্দের পাশাপাশি একজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৬৬টি যৌথ অভিযানে সীমান্ত অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে।ঈদুল আজহা সামনে রেখে সীমান্ত দিয়ে গবাদিপশুর অবৈধ অনুপ্রবেশ এবং চামড়া পাচার ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিজিবি বলছে, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা বদ্ধপরিকর। এ কাজে সাধারণ জনগণের সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত সহযোগিতা প্রয়োজন। ইতিমধ্যে সীমান্ত এলাকায় স্থানীয়দের নিয়ে ৮৬৮টি সচেতনতামূলক মতবিনিময় সভা সম্পন্ন করেছে বিজিবি।