মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী: দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকার নির্দেশ

রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে বরাবরের মতোই সচেষ্ট প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে এক বিশেষ দরবার অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। বিশেষত, ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ ধন্যবাদ জানান তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকাও তাঁর বক্তব্যে উঠে আসে।[TECHTARANGA-POST:382]সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় উন্নয়নে সশস্ত্র বাহিনী সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।দরবারের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সব সদস্যকে দল-মতের ঊর্ধ্বে থেকে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তাঁর মূল নির্দেশনার মধ্যে ছিল :দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা।জনগণের আস্থা ও ভালোবাসা অটুট রাখা।কর্ম, সততা ও ত্যাগের মাধ্যমে দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকা।বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমওউল্লেখ্য, এই দরবারে ঢাকায় অবস্থানরত উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন। এছাড়াও ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে দেশের অন্যান্য প্রান্ত থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রীর মূল্যবান বক্তব্যে অংশ নেন।

সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী: দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকার নির্দেশ