মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

মুকসুদপুরে পালিত হলো ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে মুকসুদপুর উপজেলা প্রশাসন। এতে সার্বিক সহযোগিতা দেয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশি কবির। তিনি তার বক্তব্যে বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় এগিয়ে যেতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু আবিষ্কারের আগ্রহ তৈরি করে এবং তাদের সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।অতিথির সঙ্গে ছাত্র ছাত্রী। ছবি : সংগ্রহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দীন আহম্মেদ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের। স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যেও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সরকারি মুকসুদপুর কলেজ, এস.জে. মডেল উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়, বাটিকামারি স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর মডেল, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং বাস্তবমুখী সমাধানভিত্তিক প্রকল্প মেলায় বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।[TECHTARANGA-POST:412]একই সঙ্গে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও জ্ঞান দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে সেরা অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে এবং উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তারা।

মুকসুদপুরে পালিত হলো ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ