কক্সবাজারে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মেগা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজার জেলার পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী ঐতিহাসিক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।ক্ষমতায় এসে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল। কক্সবাজারের মালুমঘাটে এই মেগা কর্মসূচির উদ্বোধন করার মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী।মালুমঘাট সংরক্ষিত বনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিশাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর চারা রোপণের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্য মন্ত্রী-এমপিরা একযোগে ১১ প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে ঘুরে ঘুরে সবার চারা রোপণ কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন এবং উৎসাহ দেন।পরিবেশ সংরক্ষণ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়ন করবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মেগা প্রকল্পের প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় একযোগে দেড় কোটি চারা রোপণ করা হবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। সরকার গঠনের পর থেকেই একের পর এক জনকল্যাণমুখী নির্বাচনী অঙ্গীকার পূরণ করে চলেছেন প্রধানমন্ত্রী।[TECHTARANGA-POST:864]ইতিমধ্যেই তাঁর হাত ধরে ঢাকার করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড, টাঙ্গাইলে কৃষক কার্ড এবং সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে বিভিন্ন জেলায় পাইলটিং প্রকল্প শুরু হয়েছে। একইসাথে বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানি ভাতা এবং ক্রীড়াবিদদের কল্যাণে বিশেষ সম্মানি ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রম চালু করেছে।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের একঝাঁক নীতিনির্ধারক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামপানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদপার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো: হেলাল উদ্দিনপাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলমপরিবেশ সচিব রায়হান কাওছার প্রমুখ।