মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজ শুক্রবার দেশের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে থাকছে বিশেষ আয়োজন। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিরা, মন্ত্রিপরিষদের সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের বিজয়ের ঘোষণা দেন।নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে ৩৪৩টি ভোট পড়ে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পান ৮৮ ভোট।দীর্ঘ তিন দশকের বেশি সময় পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটটি রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পেয়েছে। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আজ আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল।বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত থাকেন। রাষ্ট্রের আনুষ্ঠানিক সব কার্যক্রম রাষ্ট্রপতির নামে পরিচালিত হয় এবং সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে।এদিকে, শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ও যান চলাচলসংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই এলাকায় চলাচলের ক্ষেত্রে চালকদের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।তবে বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।[TECHTARANGA-POST:1141]প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার এক দিন পর আজকের শপথের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল