সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক পরিষদে নতুন নেতৃত্ব: সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবর
গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর-কে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।রোববার (২৯ মার্চ) কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, পদাধিকারবলে এই পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।এদিকে গোপালগঞ্জ -০১ আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম তাদের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাহবুব হাসান বাবরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। শিক্ষক পরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের প্রভাষক সুশান্ত কুমার মন্ডল এবং কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক কুতুবউদ্দিন আহমেদ।[TECHTARANGA-POST:244]সহকর্মী শিক্ষকরা মনে করছেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে শিক্ষক পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং একাডেমিক পরিবেশের উন্নয়ন সুদৃঢ় হবে।নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুব হাসান বাবর বলেন, “সহকর্মীদের ভালোবাসা ও আস্থা আমার জন্য অনেক বড় প্রেরণা। আমি সবার সহযোগিতা নিয়ে শিক্ষক পরিষদের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।” তিনি শিক্ষক সমাজের ঐক্য ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন এই কমিটি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।