মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে এক আন্তরিক ও আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ব্যস্ত পেশাগত জীবনের ফাঁকে এই আয়োজন প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে।পুনর্মিলনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পাথ্রাইল ব্রিজে কিছুক্ষণ আড্ডা, পরে কালিদার পার মফিজের দোকানে চা-চক্র, স্মৃতিচারণ ও হাসি-ঠাট্টায় ভরপুর এই আয়োজন উপস্থিত সবার মাঝে সৃষ্টি করে এক প্রাণবন্ত পরিবেশ। অনেকেই জানান, দীর্ঘ কর্মব্যস্ততার মাঝে এমন একটি মিলনমেলা তাদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণশক্তি যোগায়।অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। তারা পেশাদারিত্ব, সততা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য পরিহার করে জনস্বার্থে কাজ করার ওপর জোর দেন।[TECHTARANGA-POST:7]পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান ও কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সামচুল আরেফিন মুক্তা, প্রচার সম্পাদক মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু,আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ এবং কার্যকরী সদস্য নুর আলম শেখ ও মিরান গাজীসহ অন্যান্য সদস্যরা।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন, যা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও পেশাগত সমন্বয়কে আরও শক্তিশালী করবে বলে তারা মনে করেন।

মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত