মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, অস্থায়ী দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র দাখিল করেন।বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকারের উদ্দেশে স্বাক্ষরিত পদত্যাগপত্রে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেছেন, আমি গুরুতর অসুস্থ। হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদ্‌যন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন।পদত্যাগ পত্র। ছবি : সংগৃহীতচিঠিতে তিনি আরও উল্লেখ করেন, এমতাবস্থায়, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি।বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী পদ খালি হওয়ার পর থেকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করে দায়িত্ব শুরু করেছিলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, অস্থায়ী দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ