মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

হালতি বিলে পোনা মাছ নিধন: ৬ জেলের জরিমানা, সোয়া ২ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিখ্যাত হালতি বিলের পাটুল এলাকায় দেশীয় প্রজাতির পোনা মাছ নিধন ও অবৈধ নিষিদ্ধ জাল ব্যবহার করার অপরাধে ৬ জন জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অভিযান চালিয়ে ৫৭টি রিং ও চায়না দুয়ারি জাল এবং ৫০০ ফুট দৈর্ঘ্যের বাঁধাই জাল জব্দ করে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত হালতি বিলের পাটুল ও তৎসংলগ্ন জলাশয়ে দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টাব্যাপী এই যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানা পুলিশের সদস্য, আনসার ব্যাটালিয়ন ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে হালতি বিলে পোনা মাছ রক্ষা ও অবৈধ জাল উচ্ছেদে এই সাড়াশী অভিযান নামায়। বিলে অবৈধভাবে চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে কখনোই এ ধরনের অপরাধে যুক্ত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২১ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এছাড়া অবৈধ মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ডিঙ্গি নৌকাও জব্দ করা হয়েছে।[TECHTARANGA-POST:1171]উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, হালতি বিলসহ উপজেলার সকল প্রাকৃতিক জলাশয়ে দেশীয় উন্মুক্ত প্রজাতির মাছের প্রজনন সুরক্ষা, ছোট পোনা রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে অবৈধ জাল ব্যবহার ও পোনা মাছ নিধনের বিরুদ্ধে নিয়মিত এই ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত থাকবে।

হালতি বিলে পোনা মাছ নিধন: ৬ জেলের জরিমানা, সোয়া ২ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস