মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

অনলাইন জুয়ায় অর্থ আত্মসাৎ: ৬ চীনা নাগরিকসহ ৮ জন ২ দিনের রিমান্ডে

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছয় চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এই রিমান্ডের আদেশ দেন।রিমান্ডে নেওয়া আসামিরা হলেন এম এ জি, ঝাং জিয়াহাও, লিও জিঞ্জি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান, জেমস ঝু, মো. কাউসার হোসেন ও মো. আব্দুল কারিম। এ ছাড়া রোকন উদ্দিন নামের এক আসামিকে রিমান্ডের পরিবর্তে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।[TECHTARANGA-POST:626]গত বুধবার রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চক্রের ৯ সদস্যকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাইবার নজরদারির মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের পক্ষ থেকে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়।চক্রটি ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জুয়ার প্রচারণা চালাত। বিকাশ ও নগদের মতো মোবাইল সেবার মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। অভিযানকালে আসামিদের কাছ থেকে তিনটি ৬৪-পোর্টের ও একটি ২৫৬-পোর্টের ভিওআইপি গেটওয়ে বা সিম মডিউল, প্রায় ২৮০টি সিম কার্ড এবং একাধিক ল্যাপটপ ও স্মার্টফোন জব্দ করা হয়েছে।

অনলাইন জুয়ায় অর্থ আত্মসাৎ: ৬ চীনা নাগরিকসহ ৮ জন ২ দিনের রিমান্ডে