মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

ভাঙ্গায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার একটি নির্মাণাধীন বহুতল ভবনের সেপটিক ট্যাংকে নেমে মাসুম শেখ (৫২) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে ভাঙ্গা পৌর সদরের কোর্টপাড় মাছবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মাসুম শেখ পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাসুম শেখ নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকির ভেতরের সেন্টারিং খোলার জন্য নিচে প্রবেশ করেন। ট্যাংকের ভেতর জমা হওয়া অতিরিক্ত বিষাক্ত গ্যাসের কারণে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন এবং আটকা পড়েন।খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।[TECHTARANGA-POST:438]ভাঙ্গা ফায়ার স্টেশনের ম্যানেজার আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্মাণশ্রমিক মাসুম শেখ ট্যাংকির ভেতরে ঢোকার পর অক্সিজেনের অভাব ও বিষাক্ত গ্যাসের কারণে অচেতন হয়ে পড়েছিলেন। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।পৌরসভার ভবনের কাজ করার সময় এমন অসতর্কতায় প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নির্মাণ কাজে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভাঙ্গায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু