তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।ড.কবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রাজীব আহমেদের সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবর,প্রভাষক বিউটি রানী ধর, সাবিনা ইয়াসমিন, হাসান সিদ্দিকসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।ছবি : দৈনিক নতুন আলো অনুষ্ঠানের সূচনাতেই মাদকের মারাত্মক শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে একটি সচেতনতামূলক তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। পরবর্তীতে মাদকবিরোধী একটি উদ্দীপনামূলক থিম সং পরিবেশন ও প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকের থাবা তরুণ সমাজের সম্ভাবনাকে মারাত্মকভাবে ধ্বংস করছে। এই সামাজিক ব্যাধি থেকে তরুণদের রক্ষা করতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।[TECHTARANGA-POST:1086]বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের তথ্যচিত্র ও সৃষ্টিশীল সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এবং সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।