মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ: ইন্টারনেটে গতির ভোগান্তি হতে পারে ১৩ এপ্রিল পর্যন্ত

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৫ (SEA-ME-WE 5)-এ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সারা দেশে কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন ঘটতে পারে। বুধবার (০৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি পিএলসি (বিএসসিপিএলসি)।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কাজ আগামীকাল ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চলবে। অর্থাৎ টানা ৩ দিন ৮ ঘণ্টা এই মেরামতি কাজ চলবে।বিএসসিপিএলসি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালে সিমিউই-৫ কেবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে। এর ফলে গ্রাহকেরা ইন্টারনেটের স্বাভাবিক গতির চেয়ে ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।তবে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হবে না। এই সময়ে দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল সিমিউই-৪-এর মাধ্যমে বিকল্প উপায়ে বৈশ্বিক ইন্টারনেট সংযোগ চালু রাখা হবে।বিএসসিপিএলসি আরও জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট গতি পুনরুদ্ধার করা যায়। সাময়িক এই অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ: ইন্টারনেটে গতির ভোগান্তি হতে পারে ১৩ এপ্রিল পর্যন্ত