মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অকাল মৃত্যু

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং তরুণ অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। আজ শনিবার (১৬ মে) চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।কারিনা কায়সারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর বাবা কায়সার হামিদ। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে থাকার সময় রাত ১টার দিকে হঠাৎ করেই কারিনার ব্লাড প্রেশার (রক্তচাপ) আশঙ্কাজনকভাবে কমে যায়। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে আর ফিরিয়ে আনতে পারেননি।মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামীকাল হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার পর কীভাবে দ্রুত মরদেহ দেশে আনা যায়, সেই ব্যবস্থা নেওয়া হবে।[TECHTARANGA-POST:593]পারিবারিক সূত্রে জানা গেছে, লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে কারিনা কায়সার এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল।শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চমৎকার সব কনটেন্ট তৈরি করে তরুণ দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি পরবর্তীতে তিনি নাম লেখান অভিনয়েও। সাম্প্রতিক সময়ে ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে ইন্টার্নশিপ এবং বহুল আলোচিত ৩৬-২৪-৩৬ সিরিজে অভিনয় করে দর্শকদের কাছ থেকে বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন।

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অকাল মৃত্যু