মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

কোস্ট গার্ডের জালে দুর্ধর্ষ বনদস্যু সামাদ মোল্লা: সুন্দরবনে বড় ধরনের অস্ত্র উদ্ধার

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে। সোমবার রাতে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড-এর আওতায় সুন্দরবনের দুর্ধর্ষ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, দস্যু সামাদ মোল্লা সুন্দরবন থেকে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদাড়া বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন—এমন একটি গোপন সংবাদ পায় কোস্ট গার্ড বেইস মোংলা। এই তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টায় ওই এলাকায় একটি বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আটক সামাদ মোল্লাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় পুনরায় অভিযান চালানো হয়। সেখান থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ারগান এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করে কোস্ট গার্ডের আভিযানিক দলটি। সামাদ মোল্লা দীর্ঘদিন ধরে সুন্দরবনের গহীনে দস্যুতা এবং জেলেদের অপহরণের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের দমনে কোস্ট গার্ড বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অপারেশন চলমান রয়েছে। সামাদ মোল্লাকে আটকের মাধ্যমে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড তৃতীয়বারের মতো বড় ধরনের সফলতা পেল।[TECHTARANGA-POST:457]জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক বনদস্যুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত না করা পর্যন্ত এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বনজীবী এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কোস্ট গার্ড সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।

কোস্ট গার্ডের জালে দুর্ধর্ষ বনদস্যু সামাদ মোল্লা: সুন্দরবনে বড় ধরনের অস্ত্র উদ্ধার