গরমে পেট ঠান্ডা ও সতেজ রাখবে গ্রিক কিউকাম্বার সালাদ, রইল ঝটপট বানানোর দারুণ রেসিপি
গ্রীষ্মের প্রচণ্ড গরমে শরীর ও মন সতেজ রাখতে ঠান্ডা খাবারের বিকল্প নেই। এই তীব্র গরমে একদিকে যেমন পেটের স্বাস্থ্য ভালো রাখা জরুরি, অন্যদিকে রোজকার খাবারেও চলে আসে একঘেয়েমি। মুখের রুচি ফেরাতে এবং শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে মাত্র কয়েক মিনিটে ঘরেই তৈরি করে নিতে পারেন গ্রিক কিউকাম্বার সালাদ বা টক দই-শসার সালাদ।খুব কম উপকরণে তৈরি এই সালাদ যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। জেনে নিন এর সহজ রেসিপি ও কিছু জরুরি টিপস :প্রয়োজনীয় উপকরণ :শসা: কুচানো বা স্লাইস করা ২ কাপটক দই: ১ কাপ (অবশ্যই পানি ঝরানো ঘন টক দই বা গ্রিক ইয়োগার্ট)অলিভ অয়েল: ১ টেবিল চামচ (ক্যালরি নিয়ে চিন্তিত হলে পরিমাণ অর্ধেক করতে পারেন)পুদিনাপাতা: ১ টেবিল চামচ (কুচি করা)রসুনগুঁড়া: সামান্য বা এক চিমটিলবণ ও গোলমরিচের গুঁড়া: স্বাদমতোপ্রস্তুত প্রণালি :১.প্রথমে শসা ভালো করে ধুয়ে খোসাসহ বা খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস কিংবা কিউব করে কেটে নিন।
২.একটি বড় পাত্রে পানি ঝরানো ঘন টক দইয়ের সঙ্গে অলিভ অয়েল, রসুনগুঁড়া, স্বাদমতো লবণ এবং গোলমরিচের গুঁড়া দিন। এবার চামচ বা হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটি ক্রিমি ড্রেসিং তৈরি করুন।
৩.এবার এই দইয়ের মিশ্রণে কেটে রাখা শসা এবং তাজা পুদিনাপাতা কুচি দিয়ে আলতো করে মিশিয়ে নিন।
৪.পরিবেশনের আগে ওপর থেকে সামান্য অলিভ অয়েল ও আস্ত পুদিনাপাতা ছড়িয়ে সাজিয়ে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ এই সালাদ।কেন খাবেন এই সালাদ?হজম ও অন্ত্রের সুরক্ষা : টক দই থাকার কারণে এই সালাদ প্রচুর প্রোবায়োটিকস (ভালো ব্যাকটেরিয়া) সমৃদ্ধ। এটি গরমের দিনে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমপ্রক্রিয়া উন্নত করে। ফলে পেট ভারী হয়ে থাকার অস্বস্তি হয় না।ডায়েটের জন্য আদর্শ : যাঁরা লো-কার্বোহাইড্রেট বা ‘কিপ্টো ডায়েট’ অনুসরণ করছেন, তাঁদের জন্য এটি একটি পারফেক্ট প্রোটিনসমৃদ্ধ সাইড ডিশ। যেকোনো মাংসের পদের সঙ্গে এটি দারুণ মানিয়ে যায়।সালাদ পানি-পানি হওয়া থেকে বাঁচানোর ২ জাদুকরী ট্রিকস :শসায় প্রায় ৯৬ শতাংশ পানি থাকে। তাই লবণ দিলেই শসা থেকে পানি ছেড়ে সালাদ পানসে হয়ে যায়। নিখুঁত ক্রিমি ভাব বজায় রাখতে এই দুটি পদ্ধতির যেকোনো একটি বেছে নিন:প্রথম পদ্ধতি : শসা কাটার পর তাতে সামান্য লবণ মাখিয়ে ১০-১৫ মিনিট একটি ছাঁকনিতে রেখে দিন। এতে বাড়তি পানি ঝরে যাবে। এরপর দইয়ের ড্রেসিংয়ে মেশানোর আগে শসাগুলো হাত দিয়ে হালকা চিপে নিন।দ্বিতীয় পদ্ধতি : শসায় আগে থেকে কোনো লবণ মাখবেন না। দইয়ের ড্রেসিং তৈরি করে রাখুন। ঠিক যখন টেবিলে পরিবেশন করবেন, তার আগমুহূর্তে শসা ও দই একসঙ্গে মেখে নিন।এই সালাদ এয়ারটাইট পাত্রে ফ্রিজে সর্বোচ্চ দুদিন পর্যন্ত রাখতে পারবেন। তবে তাজা তাজা বানিয়ে খাওয়াই সবচেয়ে উত্তম। এছাড়া পারফেক্ট সালাদের জন্য ফুল-ফ্যাট ও পানি ঝরানো ঘন টক দই ব্যবহার করার চেষ্টা করবেন।