মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

১০ মামলায় মেয়র আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মোট ১০টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।রোববার (১০ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এই আদেশের ফলে সাবেক এই মেয়রের মুক্তিতে আপাতত আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।মেয়র আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু আদালতের আদেশের পর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আপাতত সেলিনা হায়াৎ আইভীর মুক্তিতে আর কোনো বাধা নেই।তিনি মামলার বিস্তারিত তথ্য তুলে ধরে আরও জানান, আজ জামিন বহাল থাকা ১০টি মামলার মধ্যে ছয়টিই হত্যা মামলা। বাকি মামলাগুলো পুলিশের ওপর হামলা, সহিংসতা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা হয়েছিল।[TECHTARANGA-POST:576]আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, এই ১০টি মামলা ছাড়াও সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা রয়েছে। সেই মামলা দুটিতেও হাইকোর্ট থেকে আগেই জামিন পেয়েছেন আইভী। তবে হাইকোর্টের সেই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আপিল দায়ের করেছে। ওই আপিল আবেদনগুলো এখনো শুনানির জন্য আদালতে আসেনি।উল্লেখ্য, আইভীর বিরুদ্ধে হত্যা, পুলিশের কাজে বাধাদান এবং সহিংসতার অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে মোট ১২টি মামলাতেই তাঁকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের পর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নারায়ণগঞ্জ পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর করা হলে, তিনি টানা তিনটি নির্বাচনে জয়ী হয়ে নাসিকের মেয়র হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী এই নেত্রী তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়।

১০ মামলায় মেয়র আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই