মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ২৪ হাজার

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবশেষ সমন্বয়ে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ সমন্বয়ের ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গয়নার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে সোনার নতুন এ মূল্য সারাদেশে কার্যকর করা হয়েছে।নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৮৫৯ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৩ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।এর আগের সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৬ হাজার ৭১ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫২ হাজার ৬২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ২৪ হাজার ৬৯৩ টাকা।সোনার দাম বাড়ার বিষয়ে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির ফলেই নতুন এই দর নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন এই দামই কার্যকর থাকবে।বিজ্ঞপ্তিতে সংস্থাটি আরও স্পষ্ট করেছে যে, স্বর্ণালঙ্কারের চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারণে গয়নার ডিজাইন ও বানানোর মজুরি পৃথকভাবে যুক্ত হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রাখা হয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ২৪ হাজার