চিকিৎসায় অবহেলা করলে কঠোর অ্যাকশন : রাজৈরে স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকদের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেশিরভাগ চিকিৎসক নিয়মিত দায়িত্ব পালন করলেও যারা অবহেলা করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আজ সোমবার (১১ মে) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।পরিদর্শনকালে দেশের প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা আরও উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় রূপান্তর করা হবে। এর ফলে গ্রামীণ অঞ্চলের মানুষ নিজ এলাকাতেই আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।[TECHTARANGA-POST:595]হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি ফাঁকিবাজদের সতর্ক করে মন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অধিকাংশ ডাক্তারই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন এখনো যে দায়িত্ব অবহেলা করছেন, তাঁদের চিহ্নিত করে দ্রুত অ্যাকশন নেওয়া হবে।পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি থাকা চিকিৎসাধীন রোগীদের কাছে যান। তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দেশে শতভাগ মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার দৃঢ় আশ্বাস দেন।স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন:রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হকউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তারউপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়াসাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।