মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা,আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মুকসুদপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শহরের কলেজ মোড় বিশ্বরোড বাসস্ট্যান্ড চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু) এমপি বলেন, ‘বিএনপি সব সময় জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনায় তৃণমূলের প্রতিটি নেতাকর্মী যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ।’ছবি : দৈনিক নতুন আলোসমাবেশে প্রধান বক্তা হিসেবে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘বিএনপির ৪৮ বছরের ইতিহাস মেহনতি মানুষের অধিকার আদায়ের ইতিহাস। রাজপথের প্রতিটি লড়াইয়ে মুকসুদপুরের জনগণ প্রমাণ করেছে বিএনপিই জনগণের শেষ ভরসাস্থল।’মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাজ্জাদ করিম মন্টু, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য আজিজ মাস্টার, দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবায়দুল ইসলাম এবং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো.শাহিদুল ইসলাম মুন্সী। ছবি : দৈনিক নতুন আলোএছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য দেন ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তবিউর রহমান ফাকের, পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মীর, কাশালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শংকর বাড়ৈ, উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডল, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন সরদার এবং মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু।ছবি : দৈনিক নতুন আলো এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ সিকদার, সদস্যসচিব মাহফুজ মৃধা, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বপন, মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সী এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা।[TECHTARANGA-POST:1193]এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলাপুর ব্রিজ এলাকা থেকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে এক সুবিশাল ও জমকালো আনন্দ র‍্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও পতাকাসহ হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি